‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দেশে ষড়যন্ত্র হচ্ছে’

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১৫:৪০আপডেট : ১৬ মে ২০২৫, ১৯:২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য বর্তমানে দেশে  ষড়যন্ত্র হচ্ছে।’ তিনি শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সরাসরি ভোটে তৃণমূল নেতা নির্বাচন প্রক্রিয়া পরিদর্শন শেষে সমাবেশে এ কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘শাহবাগ ও যমুনায় আন্দোলন হচ্ছে, কোনও মিছিলে বা সমাবেশে তো পুলিশ টিয়ারশেল লাঠিচার্জ করে না। তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ওপর হামলা-লাঠিচার্জ কেন করা হয়েছে? আবার এক উপদেষ্টার ওপর হামলা হয়েছে; সবকিছুই ষড়যন্ত্রের অংশ, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য। দেশ এখন ফ্যাসিবাদমুক্ত, যেকোনও সমস্যার সমাধান টেবিলে বসে আলাপ-আলোচনার মাধ্যমে করা যায়। প্রতিদিন বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে।

‘এখন আন্দোলনের সময় নয়, এখন সময় দেশ গড়ার। বিএনপির ৩১ দফায় ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে সরকার গঠনের কথা বলা হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের কথা বলা হয়েছে। একটি অদৃশ্য শক্তি দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে না যেতে পারে সে জন্য কাজ করছে। তবে অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তারা বিএনপির  বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আর গডফাদারের জন্ম হবে না। শেখ হাসিনার ফ্যাসিবাদের সময় দেশের বিভিন্ন জেলায় গডফাদারের জন্ম হয়েছে। তাদের মাধ্যমে দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে।’

লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, বাফুফের ভাইস চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এমরানসহ অনেকে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী