গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০২৫, ২২:১৬আপডেট : ১৮ মে ২০২৫, ২২:১৬

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠান্ডু সরদার (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। একসময় মারাত্মক আহত হয় আরও দুজন। রবিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামে পরিত্যক্ত একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী জানান, সদর উপজেলার ঘোষেরচর এলাকায় নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত ইটভাটায় ধান শুকাতে যান জাহাঙ্গীর সরদার, তার স্ত্রী ও সন্তান। খেলতে খেলতে ইটভাটার পরিত্যক্ত অফিস রুমের ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায় জাহাঙ্গীরের ৫ বছরের শিশুসন্তান হোসেন সরদার। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জাহাঙ্গীর। এ সময় জাহাঙ্গীরের চাচা ঠান্ডু সরদার দুজনকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

এলাকাবাসী ঘটনা জানতে পেরে দ্রুত আহত অবস্থায় তিন জনকেই উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ঠান্ডুকে মৃত ঘোষণা করেন। আহত বাবা ও ছেলে বর্তমানে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর থানার ওসি বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এবং অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি