মুফতি আমির হামজাকে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি 
২৫ মে ২০২৫, ২০:৫৩আপডেট : ২৬ মে ২০২৫, ১৪:৪৮

আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। রবিবার (২৫ মে) বিকালে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী ঘোষণা করে দলটি।

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আব্দুল গফুর বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন জামায়াতের প্রার্থী হিসেবে মুফতি আমির হামজার নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, ‘আমরা এই আসনে যে প্রার্থী (আমির হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী। সুতরাং আমার ধারণা আপনাদের কাজ করতে আরও সহজ হবে। মানুষের দ্বারে গিয়ে তার কথা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী