বিএনপির দুই পক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ফরিদপুর প্রতিনিধি
২৬ মে ২০২৫, ১৬:৪৬ আপডেট : ২৬ মে ২০২৫, ১৬:৪৮

ফরিদপুরের আলফাডাঙ্গায় একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা ডাকাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে মহড়া দিতে থাকে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা পৌর সদর এলাকায় এই আদেশ জারি করা হয়।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আলফাডাঙ্গায় বিএনপির দুটি পক্ষ সক্রিয় রয়েছে। সম্প্রতি একটি সভাকে কেন্দ্র করে সোমবার সকালে পৌর সদরের চৌরাস্তা এলাকায় একই স্থানে দুই পক্ষ পাল্টাপাল্টি সভার আহ্ববান করে। ওই সভাকে কেন্দ্র করে সকাল থেকে দুই পক্ষের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, ‘কয়েকদিন আগে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গায় আওয়ামী লীগের এক নেতাকে দিয়ে সভার সভাপতিত্ব করান। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তার পক্ষের কিছু লোক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন।’

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘ওখানে স্থানীয় বিএনপি সভা-সমাবেশের আয়োজন করে। পরে প্রশাসন নিষেধ করলে তা স্থগিত করা হয়। খোশবুর রহমান খোকন বিএনপির কোনও লোক নয়।’

ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান বলেন, ‘কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা পৌর সদর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি