যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাবেক ভিসি আব্দুস সাত্তারের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা

যশোর প্রতিনিধি
২৭ মে ২০২৫, ১৭:৪০আপডেট : ২৭ মে ২০২৫, ১৭:৪০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আরেকটি মামলা করেছে। অবৈধভাবে কর্মচারী নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে এই মামলাটি হলো। এর আগে সাবেক ভিসি প্রফেসর সাত্তারের বিরুদ্ধে প্রায় একই অভিযোগে আরেকটি মামলা করে দুদক।

সর্বশেষ মামলাটির বাদী দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী। এই মামলায় প্রফেসর সাত্তারের সঙ্গে যবিপ্রবির সহকারী পরিচালক (হিসাব) মো. শরিফুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-পরিচালক (অর্থ ও হিসাব) জি এম আনিছুর রহমান, যবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. বিপ্লবকুমার বিশ্বাস, সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর শেখ আবুল হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপপরিচালক মো. সালাহউদ্দিন সোমবার মামলা রুজুর বিষয়টি আজ মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দুর্নীতি ও আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, নিয়োগ নীতিমালা ও ইউজিসির নির্দেশনা লঙ্ঘন করে মো. শরিফুল ইসলামকে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ দেন। ২০১৫ সালের জুলাই মাসে মো. শরিফুল ইসলাম ওই পদে নিয়োগ পেয়ে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বেতন বাবদ মোট ৫২ লাখ ২৬ হাজার ৬৮৫ টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করে রাষ্ট্রের ক্ষতিসাধন করেছেন যা দণ্ডবিধির ৪২০, ৪০৯, ১০৯ ধারাসহ ১৮৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এই নিয়োগ বোর্ডে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার প্রধান ছিলেন। এ ছাড়া বাছাই বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন– যবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর শেখ আবুল হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তখনকার ডিন (বর্তমানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক) প্রফেসর ড. বিপ্লবকুমার বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তখনকার প্রফেসর ড. মো. আজিজুল ইসলাম এবং বিশেষজ্ঞ সদস্য হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের তখনকার উপপরিচালক (অর্থ ও হিসাব) জিএম আনিছুর রহমান। তারা পরস্পর যোগসাজশে শরিফুল ইসলাম ছাড়াও রাজু আহম্মেদ নামে আরেকজনকে হিসাব কর্মকর্তা হিসেবে নিয়োগদানের সুপারিশ করেন। এই নিয়োগের সুপারিশ ২০১৬ সালের ৯ এপ্রিল উপাচার্য ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় অনুমোদিত হয়। সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (রিজেন্ট বোর্ড) এই অনুমোদনকে ড. সাত্তার পরদিন বাস্তবায়ন করেন।

এর আগে প্রফেসর ড. আব্দুস সাত্তারের বিরুদ্ধে প্রায় একই অভিযোগে আরেকটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০২৩ সালের ২১ আগস্ট রুজু করা মামলাটিতে ড. সাত্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
যবিপ্রবিতে হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী 
ছাত্ররাজনীতি নিয়ে যবিপ্রবিতে শিক্ষার্থীদের একাংশের সঙ্গে ছাত্রদলের হট্টগোল
শিক্ষামন্ত্রীর পাশে বসেই অব্যাহতির খবর পেলেন যবিপ্রবি উপাচার্য
সর্বশেষ খবর
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান