কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

গাজীপুর প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১৮:২৫আপডেট : ০৪ জুন ২০২৫, ১৮:২৫

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত মিনি ট্রাকে আগুন লেগেছে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বুধবার (৪ মে) বিকাল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা (পল্লী বিদ্যুৎ) এলাকায় এ ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বলেন, ‘ঢাকা থেকে মিনি ট্রাকটি কিছু যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকে পড়ে। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে থাকা ভূর্গস্থ গ্যাসের লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় ইঞ্জিনে আগুন লাগলে চালকসহ ট্রাকের পেছনে থাকা যাত্রীরা দ্রুত লাফিয়ে নেমে প্রাণে বেঁচে যান। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।’

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান জানান, ধারণা করা হচ্ছে, যানজটের সময় মিনি ট্রাকটি যেখানে দাঁড়িয়েছিল তার নিচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

জানা গেছে, মিনি ট্রাকটি রংপুর থেকে গরু নিয়ে ঢাকায় গিয়েছিল। গরু নামিয়ে দিয়ে ঢাকা থেকে যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনায় পড়ে।

/এমএএ/
সম্পর্কিত
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা  
রাজধানীতে ৯ স্থা‌নে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন
সর্বশেষ খবর
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
লংমার্চ করে কি সরকারের পতন ঘটানো সম্ভব
শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট
শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট
যাত্রাবাড়ীতে পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
যাত্রাবাড়ীতে পর পর ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার