খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকের পদত্যাগ

খুলনা প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ১৫:৪২আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৫:৪২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর যুগ্ম মুখ্য সংগঠক শেখ রাফসান জানী পদত্যাগ করেছেন। সোমবার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে পদত্যাগপত্র সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

খুলনায় আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট গগণবাবু রোডে পুলিশের গুলিতে মারাত্মক জখম হন রাফসান।

ফেসবুক পোস্টে রাফসান উল্লেখ করেন, ‘গত জুলাইতে এক কঠিন পদযাত্রার মাধ্যমে আমরা এক ব্যানার গড়ে তুলেছিলাম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। কিন্তু ৫ আগস্টের পর খুলনাতে স্বার্থ, দ্বন্দ্ব, দুর্নীতি আর পদ দখলের লড়াইয়ে ওই ব্যানারে ঘুণ ধরতে শুরু করে। খুবির ক্ষমতার ঈর্ষা আর পাঞ্জাবিওয়ালার কূটচালে ব্যানার থেকে বিপ্লবীদের সরিয়ে সুবিধাবাদীদের স্থান করে দেওয়ার এক খেলা শুরু হয়। ফলাফল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা এক ঘুণে পচে যাওয়া ফার্নিচারে পরিণত হয়েছে আজ।’

পদত্যাগের পর এখন থেকে ছাত্রদলের সঙ্গে রাজনৈতিক জীবন শুরু করবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে রাফসান জানী বলেন, ‘আন্দোলনে আমি ও আমার বাবা অনেক রক্ত ও শ্রম দিয়েছি। বিনিময়ে আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ চাপিয়েছে আমার ব্যানারের লোকজন। তখন থেকেই আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার আত্মত্যাগের কাছে কোনও পদ বড় হতে পারে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সদস্যসচিব জহুরুল তানভির বলেন, ‘রাফসান জানী কমিটিকে অবগত করে পদত্যাগপত্র কেন্দ্রে পাঠিয়েছেন। এখন তার সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে। এরপর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

/এমএএ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের