পাহাড়ধস, মীরসরাই-ফটিকছড়ি সড়কে ৫ দিন ধরে যোগাযোগ বন্ধ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ২১:৪০আপডেট : ১২ জুলাই ২০২৫, ২১:৪০

বৃষ্টিতে পাহাড় ধসে পড়ার কারণে চট্টগ্রামের মীরসরাই উপজেলার সঙ্গে ফটিকছড়ির নারায়ণহাটের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার বিকালে উপজেলার ঝরঝরি মাজার সংলগ্ন চার রাস্তার কোপ এলাকায় পাহাড় ধসে পড়ায় সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত ওই মাটি সরানোর জন্য সড়ক ও জনপদ বিভাগের কোনও উদ্যোগ দেখা যায়নি। এতে এই রাস্তায় চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিন শনিবার (১২ জুলাই) দেখা যায়, থেমে থেমে জরুরি প্রয়োজনে অল্প কিছু সিএনজিচালিত অটোরিকশা আর মোটরসাইকেল ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে সড়কটিতে। সিএনজিচালিত অটোরিকশা থেকে যাত্রীরা নেমে ঠেলে ঠেলে গাড়ি পার করছেন।

জানা গেছে, মীরসরাই ও ফটিকছড়ি উপজেলায় যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়ক এটি। প্রতিদিন সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, মালবাহী গাড়িসহ ৫ শতাধিক গাড়ি চলাচল করে সড়কটি দিয়ে। তা ছাড়া এখানে পাহাড়ের বেশকিছু অংশে চাষ হয় লেবু। এখানকার লেবু, চট্টগ্রাম শহর, ফেনী, কুমিল্লাসহ দেশের নানা প্রান্তে বিক্রির জন্য নেওয়া হয়। রাস্তা বন্ধ থাকার কারণে লেবু তোলা বন্ধ রেখেছেন চাষিরা।

স্থানীয় বাসিন্দা লেবুচাষি আলাউদ্দিন বলেন, ‘৫ দিন পার হয়ে গেলেও সড়ক ও জনপদ বিভাগের লোকদের দেখা মেলেনি। এত গুরুত্বপূর্ণ একটি সড়কের এমন অবস্থার সমাধানে কারও নজর নেই।’

পাঁচ দিন সড়ক বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, ‘পাঁচ দিন নয়, তিন দিন হয়েছে সড়কে পাহাড়ের মাটি পড়েছে। বৃষ্টির জন্য কাজ করা যেত না। আজকে রাতে এক্সক্যাভেটর গিয়ে পৌঁছাবে। আগামীকাল (রবিবার) সকাল নাগাদ সড়কের উপর থেকে মাটি সরানোর কাজ শুরু হবে।’

/এমএএ/
সম্পর্কিত
অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ধর্ষণবিরোধী মহাসমাবেশ
ভারী বৃষ্টিতে পাহাড়ধস: বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বিঘ্নিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী