ব্রাহ্মণবাড়িয়ায় কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ১৬:১৮আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৬:১৮

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার দুপুর ১২টার দিকে জেলা শহরের পাইকপাড়া এলাকায় ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান সম্পর্কে ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পাইকপাড়া এলাকায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টে ড্রেস কোড না মেনে ও হাতে গ্লাভস ছাড়াই খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি স্টোর রুমে খাদ্য প্রস্তুতসহ স্বাস্থ্যসম্মত উপায়ে যথাযথভাবে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইনে কাচ্চি ভাই রেস্টুরেন্টেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয়।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী