৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ১৫:৩৩আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৫:৩৩

কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে সাজেদুল ইসলাম (৩৫) নামে এক মানবপাচারকারী ও পাসপোর্ট দালালকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরীর নোয়াপাড়া এলাকা থেকে সাজেদুলকে গ্রেফতার করা হয়। বুধবার কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।   

গ্রেফতার সাজেদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমানগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির ঘটনায় আগের দুটি মামলা রয়েছে। 

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় সাজেদুলের কাছ থেকে ৫২টি পাসপোর্ট, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট ও একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চুরি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। চুরি ও চাঁদাবাজির ঘটনায় কোতয়ালি থানায় দুটি মামলা রয়েছে। এ ঘটনায়ও তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
ভারতে ভ্রমণ ভিসা চালু হওয়ায় হিলিতে বেড়েছে রাজস্ব আয়
সর্বশেষ খবর
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা