অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ক্ষতিকর রঙ ব্যবহার, জরিমানা ৫ লাখ

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ২২:০৯আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ২২:০৯

নিরাপদ খাদ্য আইনের আওতায় বিশেষ অভিযান চালিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার পরিচালিত এ অভিযানে জেলার চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা হয়েছে এবং ক্ষতিকর রঙ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

জেলার বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় (সামারি ট্রায়াল) এ অভিযান চলে।

আদালত সূত্র জানিয়েছে, এ অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে অবস্থিত তাসিন ফুডকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও অননুমোদিত রঙ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে অবস্থিত চাঁদ ফুড প্রোডাক্টসকেও অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রঙ ব্যবহার এবং নিরাপদ খাদ্য আইনের অন্যান্য ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অননুমোদিত রঙ জব্দ ও ধ্বংস করা হয়েছে।

পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি বাজারের সোনার মদিনা ফুড প্রোডাক্টসকে অনিবন্ধিত অবস্থায় খাদ্য উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের হোযাইফা বেকারিকে পচা ডিম ব্যবহার, অননুমোদিত রঙ ব্যবহার এবং অন্যান্য অপরাধের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও পুলিশ, র‌্যাব এবং আনসার সদস্যরা সহযোগিতা করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী