ঝোপ থেকে উদ্ধার করা ককটেল নিষ্ক্রিয় করলো পুলিশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৫, ১১:২২আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১১:২৬

যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের বেতনা নদীর পাড়ের একটি ঝোপের মধ্য থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

স্থানীয় এক কৃষক জানান, তার বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে লাল কসটেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে শার্শা থানার আওতাধীন গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে পুলিশের এসআই আনিসুর রহমানের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয় একটি টিম ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেল বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বোমা তিনটি নিষ্ক্রিয় করে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
রাজশাহীতে লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
১২ ককটেলসহ এক ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি