গ্রাহকের ৭ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ, ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

পাবনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ১৬:১১আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৬:১১

জনতা ব্যাংক পিএলসির পাবনার বনগ্রাম বাজার শাখা ব্যবস্থাপক হেমায়েত করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রাহকের ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

বুধবার (৫ নভেম্বর) দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মমিন উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ জুলাই থেকে ২০২৪ সালের ১৫ অক্টোবর পর্যন্ত বনগ্রাম বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত অবস্থায় হেমায়েত করিম ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।

তিনি গ্রাহকদের সই জাল করে, গ্রাহকের অজান্তে নতুন চেকবই ইস্যু করে, নগদ ও বদলি ভাউচার তৈরি করে ব্যাংকিং সফটওয়্যারে লেনদেন সম্পাদন করেন।

এ ছাড়া মঞ্জুর করা ঋণের টাকা প্রকৃত গ্রাহকদের না দিয়ে নিজে গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর মাধ্যমে হেমায়েত জনতা ব্যাংক বনগ্রাম বাজার শাখা পাবনা থেকে মোট ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাৎ করেন বলে দুদকের মামলায় বলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি
সর্বশেষ খবর
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল