আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৫, ১১:৫১আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১১:৫১

ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল এবং বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন এসি প্রবীণচান্দ।

হস্তান্তর করা ব্যক্তিরা হলেন– আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (৪),তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), আমিনুর রহমান (৫৬) এবং আব্দুল্লাহ আল মামুন (২৯)। তারা খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জানা যায়, ওই ব্যক্তিরা গত তিন থেকে চার বছর ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন জানান, বিএসএফ কর্তৃক হস্তান্তর করা ১৫ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম