শেরপুরের হাতীবান্ধায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন

শেরপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৫, ০১:৩৬ আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০১:৪০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকের হাতীবান্ধা শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।

ঝিনাইগাতী ও শেরপুরের ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক নেতার ফেসবুক আইডি থেকে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে কাপড় বাঁধা একজন লাঠির মাথায় কাপড়ে পেট্রোল ঢেলে সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, বোতল থেকে পেট্রোল ছিটিয়ে আগুন দিতে।

এ সময় হাতিবান্ধা শাখার সাইনবোর্ডে আগুন জ্বলতে দেখা যায়। মুখে কাপড় প্যাঁচানো থাকায় কারও চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি।

এলাকাবাসী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছেন।

গ্রামীণ ব্যাংক হাতিবান্ধা শাখা কর্তৃপক্ষ জানায়, এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় অফিসের কোনও কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

ঝিনাইগাতী থানার ওসি বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়েছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলমান রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি