দিনাজপুর আগুনে পুড়লো ১১ বাড়ি, একজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৫, ২২:২৫ আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ২২:২৫

দিনাজপুরের নবাবগঞ্জে আগুনে ১১টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এ সময় ঘর থেকে বের হতে না পেরে অসুস্থ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে ভয়াবহ এই আগুনের ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় গুচ্ছগ্রামের রইচ উদ্দিন (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়াও সাতটি গরুও পুড়ে মারা গেছে। পুড়ে গেছে ১১টি বাড়ির কাপড়-চোপড়, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, গুচ্ছগ্রামের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ১১টি বাড়ি, ৭টি গরু পুড়ে গেছে এবং একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি হচ্ছে। খুব দ্রুত তাদের সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, ‘সত্তরোর্ধ্ব এক ব্যক্তি প্যারালাইজড হয়ে অসুস্থ ছিলেন। তিনি ঘর থেকে বের হতে না পেরে ভেতরে পুড়ে মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি শর্ট সার্কিটের কারণে হয়েছে। তারপরেও অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম