সড়কের পাশ থেকে নৌবাহিনীর সদস্যের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮

চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের ওপর থেকে দেলোয়ার হোসেন (২৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘির পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।
নিহত দেলোয়ার চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগর চিকনছড়া এলাকার মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে সেইলর পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত দেলোয়ার হোসেন সকালে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে কর্মস্থলে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, পথে তিনি দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন ওই এলাকায় রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
নিহতের আত্মীয় জাহিদুল ইসলাম ফরহাদ জানান, ২০১৩ সালে দেলোয়ার হোসেন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকালে দেলোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।’
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার