বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি: ২ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৪০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় 'কাশফা স্নেহা' নামের বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদীর আমির হাওলাদারের ছেলে জহুরুল ইসলাম শাকিল (২৫); ঝালকাঠির রাজাপুরের মো. হাসান (২০)। তারা দুজনে বাল্কহেডের লস্কর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার ধর্মগঞ্জের আফসার ফিলিং স্টেশনের সামনে বুড়িগঙ্গা নদীতে মাটিবোঝাই ‘কাশফা স্নেহা’ বাল্কহেডটি ঘাটে নোঙর করা ছিল। সকাল ৭টার দিকে ‘সুন্দরবন-১৬’ নামের ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ নদীর তীরে নোঙর করা বাল্কহেডটির পেছনের দিকে (কেবিন সাইটে) সজোরে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ওপরে থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে কেবিনে ঘুমিয়ে থাকা দুজন শ্রমিক নিখোঁজ হন। আর ধাক্কা দেওয়ার পর লঞ্চটি ঢাকার দিকে চলে যায়।

খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএʼর সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। সন্ধ্যার দিকে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতরে ইঞ্জিন রুম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলছেন, ঘন কুয়াশার কারণেই লঞ্চচালক নোঙর করা বাল্কহেডটি দেখতে পাননি। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বাল্কহেডের চালক নান্নু মিয়া বলেন, ‘রাতে বাল্কহেডের ভেতরে আমরা ৫ জন ঘুমিয়ে ছিলাম। ভোর ৬টার দিকে হঠাৎ জোরে এক শব্দ হওয়ায় আমি লাফিয়ে উঠে দেখি পানিতে তলিয়ে যাচ্ছি। কোনোমতে কাচের জানালা ভেঙে আমি বাল্কহেড থেকে বের হতে পেরেছি। এ সময় আমিসহ আরও দুজন বের হতে পেরেছি। বাকি দুজন তখন নিখোঁজ ছিল। এদিকে মুহূর্তের মধ্যে বাল্কহেডটি ডুবে যায়। কোনও কিছু চিন্তা করার সময় পাইনি। পরে বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

ইঞ্জিন রুমের ভেতর থেকে মরদেহ উদ্ধারের বিষয়ে বিআইডব্লিউটিএʼর সহকারী পরিচালক কামরুল হাসান বলেন, ‘লঞ্চের ধাক্কায় বাল্কহেডের ইঞ্জিন রুমটি দুমড়ে-মুচড়ে গেছে। ফলে সেখানে ডুবুরিরা ঢুকতে পারছিলেন না। পরে বাল্কহেডের ইঞ্জিনরুমের প্রবেশ পথ ফ্লোটিং-এক্সক্যাভেটর দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়।’

পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিখোঁজ দুজনের লাশ বাল্কহেডের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘বাল্কহেডের ইঞ্জিনরুম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ইঞ্জিন রুমের প্রবেশ করতে অনেক বেগ পেতে হয়। এ জন্য লাশ উদ্ধার করতে বিলম্ব হয়েছে। আর বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া সুন্দরবন-১৬ লঞ্চটি আটক করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী