মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ, অনিয়মে কঠোর ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ১৭:০৫ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৭:০৫

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। আগামী সপ্তাহের শেষ-নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের বৈঠকে সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের সম্পুরক এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

রবিবার (১৪ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় অধিবেশন শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আতিকুর রহমান মুজাহিদ বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বর্তমানে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এই সমস্যার সমাধান কবে হবে এবং কবে-নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, তা মানুষ জানতে চায়। নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়েও তিনি জানতে চান।

জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আগামীকালই (সোমবার) মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ-নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে এবং সরকারি ব্যবস্থার বাইরে কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা: কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী
সর্বশেষ খবর
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
বাংলাদেশের বিদায়ে চার ভাগের এক ভাগে নামলো ফাইনালের টিকিটের দাম
তাহাজ্জুদ পড়তে উঠলেন যুবলীগ নেতার বৃদ্ধ বাবা, জুলাইয়ের মামলায় কারাগারে পাঠালো পুলিশ
তাহাজ্জুদ পড়তে উঠলেন যুবলীগ নেতার বৃদ্ধ বাবা, জুলাইয়ের মামলায় কারাগারে পাঠালো পুলিশ
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ