মজুমদার বাড়িতে কান্নার রোল, নেমে এসেছে গভীর শূন্যতা আর হাহাকার

ফেনী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৫, ১৬:১৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে তার পৈতৃক জনপদ ফেনী। ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়িতে এখন কান্নার রোল। নেমে এসেছে গভীর শূন্যতা আর হাহাকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের শীর্ষ রাজনৈতিক নেত্রী খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার পৈতৃক বাড়িতে ভেঙে পড়েন স্বজনরা। বাড়ির নারী সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নাজড়িত কণ্ঠে কেউ কেউ বলছিলেন, ‘এবারও তিনি আসবেন—এই আশাটুকু নিয়েই তো আমরা বেঁচে ছিলাম।’

সকাল থেকেই একে একে ছুটে আসেন আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির নেতাকর্মীরা। অনেককে চোখের জল মুছতে মুছতে বাড়ির আঙিনায় বসে থাকতে দেখা যায়। কেউ নীরবে কাঁদছেন, কেউ আবার স্মৃতিচারণ করতে গিয়ে ভেঙে পড়ছেন কান্নায়।

পৈতৃক বাড়িতে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত, কোরআনখানি ও দোয়া-দরুদ পাঠ করা হচ্ছে। পাশের মসজিদগুলোর মাইকে শোকবার্তা প্রচার করা হয় এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

বাড়ির একজন বয়োজ্যেষ্ঠ স্বজন বলেন, ‘এই বাড়িটাই ছিল তার শেকড়। তিনি যত বড় মানুষই হোন না কেন, এখানে এলে একেবারে আপন হয়ে যেতেন। আজ সেই আপন মানুষটাই চিরদিনের জন্য চলে গেলেন।’

দলীয় নেতাকর্মীরাও শোক সামলাতে পারছেন না। ফুলগাজী ও আশপাশের এলাকা থেকে আসা বিএনপি নেতারা বলেন, ‘ফেনীর মানুষ একজন অভিভাবককে হারালো। তিনি শুধু দলের চেয়ারপারসন ছিলেন না, ছিলেন আমাদের সাহস ও ভরসার প্রতীক।’

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ফেনীর সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর ও আবেগঘন। আজ সেই সম্পর্কই শোকে পরিণত হয়ে কাঁদছে একটি জনপদ, একটি বাড়ি, অসংখ্য মানুষ।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
দুই মেডিক্যাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার