ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে যেতে হবে: মাজেদ বাবু

ময়মনসিংহ প্রতিনিধি 
০৪ জানুয়ারি ২০২৬, ২২:১৮ আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ২২:১৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সমর্থনে নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

প্রধান অতিথির বক্তব্যে মাজেদ বাবু বলেন, আমার পজিটিভ দিকগুলো মানুষের সামনে তুলে ধরুন। আমি কথা দিতে পারি অসংগতি দূর করে ঈশ্বরগঞ্জকে এগিয়ে নিতে চাই। তবে অসংগতি একদিনে দূর করা সম্ভব না। আমি যতগুলো অন্যায়ের অভিযোগ পেয়েছি, ন্যায়বিচার করার চেষ্টা করেছি। 

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া ও চাঁদাবাজিসহ সব অপরাধমূলক অপতৎপরতা নির্মূল করে ঈশ্বরগঞ্জকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। 

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবার ঘরে ঘরে যেতে হবে জানিয়ে মাজেদ বাবু বলেন, সবাই মাঠে ময়দানে কাজ শুরু করেন। কোনও নির্দেশের জন্য কেউ অপেক্ষা করার দরকার নেই। যে যেভাবে পারেন সবার কাছে পৌঁছে যান, আমাদের সালাম দেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।

পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইদুল হকের সভাপতিত্ব অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু। এ সময় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দসহ ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

/এএম/

/এমএএ/
সম্পর্কিত
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার