জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় ২ নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩৮ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তাপ্রহরী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের একটি দল উপজেলার কুমিরা এলাকায় ‘কেআর গ্রিন শিপইয়ার্ড’ নামে একটি জাহাজভাঙা কারখানা সংলগ্ন উপকূল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত দুই নিরাপত্তাপ্রহরী হলেন– খালেদ প্রামাণিক ও সাইফুল্লাহ।

তাদের দুজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকায়। তারা সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকার কেআর শিপ মেকিং নামের একটি জাহাজভাঙা কারখানায় নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাতে জাহাজভাঙা কারখানায় আসা একটি পুরনো জাহাজের মালামাল লুট করার জন্য একদল ডাকাত হানা দেয়। এ সময় ইয়ার্ডের চার শ্রমিক বোটে করে তাদের ধাওয়া দেয়। তখন ডাকাতদের হামলায় দুজন মারা যান।’

কেআর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না জানান, রবিবার দুপুরে কাটিংয়ের জন্য কারখানায় একটি স্ক্র্যাপ জাহাজ আনা হয়। গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল ওই জাহাজ থেকে মালামাল লুটের উদ্দেশ্যে কারখানায় হানা দেয়। এ সময় দায়িত্বরত দুই নিরাপত্তাপ্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ বিষয়ে চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় নিহত দুই নিরাপত্তাপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
গাজীপুরে শ্রমিকদের সরাতে পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ফোন করে বাড়িতে ডেকে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
খুলনায় বালু বহনকারী ডাম্প ট্রাকে আগুন
খুলনায় বালু বহনকারী ডাম্প ট্রাকে আগুন
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার
যাকে হত্যার অভিযোগে জেলে যেতে হয়েছিল, সাত বছর পর জীবিত মিললো সেই নারী
যাকে হত্যার অভিযোগে জেলে যেতে হয়েছিল, সাত বছর পর জীবিত মিললো সেই নারী
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা