বিষাক্ত স্পিরিট পান করে ২ জনের মৃত্যু, মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ১৮:৩২ আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৮:৩২

রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পান করে দুই জন মারা গেছেন। রবিবার (১১ জানুয়ারি) রাতে তাদের মৃত্যু হলেও বিষয়টি সোমবার সকালে জানাজানি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।

মৃত দুই জন হলেন– বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০); একই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০) হোসেন।

পুলিশ জানায়, রবিবার সন্ধায় বদরগঞ্জ উপজেলার কিশমত বসন্তপুর নয়াপাড়া গ্রামের জয়নুল আবেদিনের কাছ থেকে সোহেল ও আলমগীর রেকটিফাইড স্পিরিট কিনে পান করেন। এর পরপরই তারা দুজনই অসুস্থ হয়ে পড়েন। রাতে তাদের বাড়িতে তাদের মৃত্যু হয়।

রেকটিফাইড স্পিরিট পান করে দুজন মারা গেলেও পুরো ঘটনা তাদের পরিবার গোপন রাখার চেষ্টা করে। পরে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত সোহেল ও আলমগীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ‘ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেকটিফাইড স্পিরিট বিক্রি হচ্ছে। বিষয়টি পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। রেকটিফাইড স্পিরিট পান করে দুজন মারা গেছেন। এলাকায় সব ধরনের মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।’

বদরগঞ্জ থানার ওসি জানান, রেকটিফাইড স্পিরিট পান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নুল আবেদিন নামে আটক করা হয়েছে। আটক ব্যক্তি রেকটিফাইড স্পিরিট বিক্রি করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের মাদক চোরাচালান রুখে দিলো ভারত, ৫ পাকিস্তানি আটক 
মদের দোকানে বানরের হানা, এরপর যা হলো...
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম