ময়মনসিংহ মেডিক্যালে লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৬, ১৮:৪২ আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:৪২

এক ঘণ্টার চেষ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় হাসপাতালের নতুন ভবনের ছয় তলা শিশু ওয়ার্ডের স্টোরের বিছানাপত্র থেকে আগুনের সূত্রপাত হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার জাকিউল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টায় নতুন ভবনের ছয়তলার শিশু ওয়ার্ডের স্টোর থেকে ধোঁয়া বের হতে থাকে। ওয়ার্ডের লোকজন আগুন দেখে কর্তৃপক্ষকে জানালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা এসে বিকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আতঙ্কে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীরা বের হয়ে নিচে চলে যান। তবে কোনও রোগী কিংবা স্বজনের হতাহতের ঘটনা ঘটেনি।

তবে আগুনে পুড়ে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও জানা যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
শিশুসন্তানকে নিয়ে বাজারে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা, পথে থামিয়ে কুপিয়ে হত্যা
ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
সম্পূরক পরীক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা
সম্পূরক পরীক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা
‘বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা সবসময়ই স্বপ্ন ছিল’
‘বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা সবসময়ই স্বপ্ন ছিল’
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, নেশন্স লিগে এক ম্যাচও জেতেনি তুরস্ক
আজ একই থাকবে তাপমাত্রা, বৃষ্টির আভাস আছে?
আজ একই থাকবে তাপমাত্রা, বৃষ্টির আভাস আছে?
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর