রৌমারীতে খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে ডিলারের হাতাহাতি

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ১৬:৫৯ আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৬:৫৯

কুড়িগ্রামের রৌমারীতে ‘অনৈতিক লেনদেন’ নিয়ে বাকবিতন্ডার জেরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ নিয়ে বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কোনও পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক এবং রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং ইউনিয়ন যুবদলের সাবেক নেতা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমানের সঙ্গে ডিলারের বরাদ্দ ও অনৈতিক লেনদেন নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাবেক যুবদল নেতা ও ডিলার আব্দুর রাজ্জাক বলেন, ‘লেনদেন নিয়ে তার সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিষয়টি ইউএনও স্যার মীমাংসা করে দেবেন বলে জানিয়েছেন।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত বলেন, ‘টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই যুবদল নেতা ও খাদ্যবান্ধবের ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন। এ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি এবং তার পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ তবে কী নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা, সে সম্পর্কে তিনি কোনও সদুত্তর দেননি।

তবে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ঘটনা মীমাংসা বা আইনি ব্যবস্থা নেওয়ার দায় এড়িয়ে দাবি করেছেন, ‘এ বিষয়ে আমাকে কেউ লিখিত অভিযোগ দেননি।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা স্থানীয় থানায় সাধারণ ডাইরি করার প্রস্তুতি নিচ্ছেন।’

রৌমারী থানার ওসি  কাওসার আলী বলেন, ‘ঘটনাটি আমি কয়েকজন সাংবাদিকের কাছে শুনেছি। তবে আজ (বুধবার) বিকাল পর্যন্ত কোনও পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
সাভারে ট্রাকসহ ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৩
১০ বছর ধরে ফাইলে বন্দি ভোক্তার অধিকার 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম