ছেলের প্রয়াণের খবরে মায়ের মৃত্যু, হাসপাতালে বাবা

গাইবান্ধা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ০১:২৪ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৭

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় প্রাণ হারান ২৮ বছর বয়সী যুবক আশরাফুল ইসলাম। তার মৃত্যুর খবর পৌঁছানোর মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারান তার মা আছিয়া বেগম (৪৮)। প্রিয়তমা স্ত্রী ও ছেলের এমন মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েন বাবা রহিম উদ্দিন। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৩ জানুয়ারি) গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, কর্মস্থলের কারণে আশরাফুল ঢাকায় থাকতেন। শুক্রবার দুপুর ১১টার দিকে বাসা থেকে বের হন তিনি। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন এই যুবক। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক যাচাই-বাছাই শেষে আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

দুপুর ১২টার দিকে আশরাফুলের মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছায়। খবরটি শুনেই মা আছিয়া বেগম চিৎকার করে ওঠেন এবং অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তিনিও মৃত্যুবরণ করেন। চোখের সামনে স্ত্রীকে হারানো এবং ছেলের মৃত্যু খবরে মানসিকভাবে ভেঙে পড়েন বাবা রহিম উদ্দিন। অসুস্থ হয়ে পড়েন তিনিও। পরে তাকে গুরুতর অবস্থায় রামেকে ভর্তি করা হয়।

নিহত আশরাফুলের চাচা রফিকুল ইসলাম বলেন, “সে ছিল পরিবারের ভরসা। ঢাকায় কষ্ট করে চাকরি করতো। এমন দিনে ছেলে ও ছেলের মাকে হারাতে হবে, এটা ভাবতেই পারছি না।”

স্থানীয় স্কুল শিক্ষক আতিকুর রহমান বলেন, “এমন বেদনাদায়ক ঘটনা এই এলাকায় আগে দেখা যায়নি। একদিনে মা–ছেলের মৃত্যু পুরো গ্রামকে শোকস্তব্ধ করে দিয়েছে।”

নিহতের পরিবার জানিয়েছে, আশরাফুলের মরদেহ পৌঁছালে মা ও ছেলের দাফন একসঙ্গে সম্পন্ন করা হবে।

/এবিএম/
সম্পর্কিত
৪৫ বছর পর স্বীকৃতি, বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায় লাল-সবুজের পতাকায়
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম