‘না ভোট দিবেন, হ্যাঁ ভোট দিলে মুন্সিরা জয়যুক্ত হবে’

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ১৮:২৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মুকুল গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘ “না” ভোট দিবেন। “হ্যাঁ” ভোট দিলে মুন্সিরঘর (মৌলভিদের) জয়যুক্ত হবে।’ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ধানের শীষের পাশাপাশি গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তার এমন প্রচারণার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিএনপি নেতা এমদাদুল হক মুকুল উপজেলার ছিনাই ইউনিয়নের বাসিন্দা। তিনি নিজে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি ‘স্লিপ অব টাং’ (মুখ ফসকে বলা) বলে দাবি তার।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার ছিনাই ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের মাঝে প্রচারণা চালানোর সময় বিএনপি নেতা মুকুল ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা নিজ দলের প্রতীক ধানের শীষের সঙ্গে গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালান। এ সময় তারা ‘হ্যাঁ’ ভোট দিলে কী হবে এবং ‘না’ ভোট দিলে কী হবে তা নিয়ে ভোটারদের বোঝানোর চেষ্টা করেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা মুকুল উপস্থিত নারী ভোটারদের বলছেন, ‘ আরেকটা ব্যালট দিবে “হ্যাঁ” আর “না” মার্কা। “না” ভোট দিবেন। “হ্যাঁ”-ত দিলে মুন্সিরঘরে জয়যুক্ত হইবে। “হ্যাঁ”-ত দেওয়া যাবে না। আমরা “না” ভোট দিবো।’

এ সময় তার পাশে থাকা যুবদল নেতা রোকন বলেন, ‘ ওইটা ( গণভোট) হইবে “না” আর “ধানের শীষ”।’

ভিডিও ধারণকারী উপস্থিত অজ্ঞাত বিএনপিকর্মী এ সময় বলেন, ‘ “না” ভোট হইলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।’

এরপর বিএনপি নেতা মুকুল আরও বলেন, ‘ “হ্যাঁ” ভোট দিলে মুন্সিরঘর একাত্তর শ্যাষ করি দিবে। মানে একাত্তর বাদ দিবার চায় ওমরা (ওরা)।’

তার কথার রেশ ধরে যুবদল নেতা রোকন উপস্থিত হিন্দু নারী ভোটারদের উদ্দেশে বলেন, ‘(না ভোট) মজিবরের শক্তি। সেই একাত্তরের মজিবরের কথা কন যে তোমরা! ওমারা একাত্তর ধরবার চায় না। এই কারণে “না”। ’

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি নেতা এমদাদুল হক মুকুল বলেন, ‘ধানের শীষের প্রচারণা চালনোর সময় ভুলে “না” ভোটের পক্ষে ভোট চাওয়া হয়েছে। প্রান্তিক লেভেলে কথা বলতে গিয়ে মুখ ফসকে এটা বলা হয়ে গেছে। এটা হাইলাইটস করার কিছু নাই। এজন্য সরি।’

সংস্কার এবং হ্যাঁ ভোট প্রশ্নে এই বিএনপি নেতা বলেন, ‘আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ “হ্যাঁ” ভোটের পক্ষে। আমরাও সংস্কার এবং “হ্যাঁ” ভোটের পক্ষে। ওটা আসলে আমার সাথে থাকা লোকজন ভুলে বলে ফেলছে। আর ভিডিওটা কিন্তু আমাদের লোকই করেছে। সে রকম কিছু হলে তো ভিডিও করতো না।’

এ নিয়ে রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, ‘ওনাদের মতো দায়িত্বশীল সংগঠনের নেতৃবৃন্দের মুখে এমন প্রচারণা সত্যিই দুঃখজনক। আপনি “হ্যাঁ” বা “না”-এর পক্ষে থাকলে সেটা মানুষকে পরিষ্কার করে বোঝাতে হবে। কিন্তু আপনি যদি বলেন  “না ভোট দিলে মুজিব ফিরে আসবে আর হ্যাঁ দিলে মুন্সিরা জয়ী হবে”, এটা আসলে মূর্খতার পরিচয়। তাদের মতো আদর্শিক দলের সঙ্গে এটা যায় না।’

/এমএএ/
সম্পর্কিত
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় দিল্লির বিষয়ে যা বললেন মাহদী আমিন
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা