প্রার্থিতা ফিরে পেয়ে প্রচারণার মাঠে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জানুয়ারি ২০২৬, ২২:৪৬ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ২২:৪৬

দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে মাঠে গণসংযোগে নেমেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পান তিনি। এরপর রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে দলীয় প্রতীক নিয়ে বিকালেই গণসংযোগে নেমে পড়েন সরোয়ার। মনোনয়ন ফিরে পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস দেখা দিয়েছে।

সরওয়ার আলমগীর মঙ্গলবার বিকালে হেঁয়াকো বাজার, দাঁতমারা, নারায়ণহাটের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট চান।

গণসংযোগে সরওয়ার আলমগীর বলেন, ‘আমাদের হাইকোর্টে রেখে এমপি হওয়ার স্বপ্ন দেখছে একটি দল। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। ফটিকছড়ির মানুষ তাদের স্বপ্ন পূরণ হতে দেবে না। কারণ ফটিকছড়ি ধানের শীষের ঘাঁটি। তারা ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবে।’

তিনি বলেন, ‘একটি দল বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে। এটা শিরক। কোনও মানুষ এটা বলতে পারে না।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রকিবুল আলম চৌধুরী পিটু, আবু মেম্বার, আবুল খায়ের, শফিউল আজম, একরামুল হকসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক