নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

নরসিংদী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোস্তাকিম মিয়া (১৪)। সে উপজেলার সায়দাবাদ গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে এরশাদ ও হানিফ মাস্টার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের সময় মোস্তাকিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত কিশোর কোনও গ্রুপের সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেছে তার পরিবার।

নিহতের মা শাহানাজ বেগম জানান, বাড়ির পাশের সড়ক দিয়ে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। তার স্বামী প্রবাসে থাকেন এবং তারা কোনও গ্রুপের সঙ্গে সম্পৃক্ত না।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল বরণ ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই মোস্তাকিমের মৃত্যু হয়। তার শরীরের বাঁ পাশে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে৷

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি