ছিনতাই হওয়া ১৯ গরুসহ ট্রাক আধ ঘণ্টার মধ্যে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ১৪:২৯ আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৪:৫১

ময়মনসিংহের ভালুকা হাইওয়ে এলাকা থেকে ১৯টি গরুসহ ট্রাক ছিনতাই করে ডাকাত দল। ডাকাতি হওয়ার আধ ঘণ্টার মধ্যে পুলিশ ট্রাকটি উদ্ধার করে। পরে ট্রাকসহ গরুগুলো প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহের ভালুকা হাইওয়ে এলাকা থেকে ডাকাতরা ট্রাকসহ ১৯টি গরু ছিনতাই করে। তারা ট্রাকের চালক, হেলপার, গরুর মালিক এবং রাখালের হাত-পা বেঁধে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ফেলে দেয়। পরে দ্রুত গরুর ট্রাক নিয়ে তারা ঢাকার দিকে রওনা দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গাজীপুর সদর থানার একটি টহল দল মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন তল্লাশি শুরু করে। গরু বহনকারী ট্রাকটি চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ সিগন্যাল দেয়। ডাকাতরা সিগন্যাল অমান্য করে দ্রুত ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে।

পরে বেতার বার্তার মাধ্যমে পুলিশের অন্যান্য টহল দলকে বিষয়টি জানানো হলে পুলিশের ‘মোবাইল-১১ নাইট টহল দল’ সিগন্যাল অমান্য করা ট্রাকের পেছনে ধাওয়া করে। ধাওয়ার মুখে বুধবার ভোর ৩টা ১০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর মহানগরীর সালনা ফরেস্ট অফিসের সামনে ডাকাতরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পুলিশ ছিনতাই হওয়া ট্রাকসহ (রেজি. নং ঢাকা মেট্রো-ড-১১-৪৭৮৪) ১৯টি গরু অক্ষত অবস্থায় উদ্ধার করে ট্রাকের চালক, হেলপার, গরুর মালিককে বুঝিয়ে দেয়।

গরুসহ ট্রাক ছিনতাইয়ে জড়িত ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অস্ত্রের মুখে জিম্মি পরিবার, পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
পুলিশ সেজে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার