গর্তের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ১৬:৩৯ আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৬:৪২

ময়মনসিংহের তারাকান্দায় গর্তের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদাঁড়িকেল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো– একই গ্রামের বাবুল মিয়ার ছেলে অলি আহমেদ এবং রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার। তাদের বয়স দুই বছর। তারা প্রতিবেশী চাচাতো-জ্যাঠাতো ভাইবোন।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ জানান, সকালে অলি ও রুবি বাড়ির সামনে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে বাড়ির টিউবওয়েলের পানির গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ওসি আরও জানান, একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার