হঠাৎ অসুস্থ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

চবি প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ১৩:০৭আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৩:১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক চাকমা (২০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জীবক চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার বাসিন্দা এবং রবিলেন্দু চাকমা ও রেণুকা চাকমার ছেলে।

জানা যায়, আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্যাগোড়া এলাকায় অজ্ঞান হয়ে পড়েন জীবক চাকমা। পরে সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের শাখা সভাপতি অন্বেষ চাকমা বলেন, ‘জীবক চাকমার আগে কোনও শারীরিক সমস্যা দেখা যায়নি। গতকাল পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন এবং সকালে পড়াশোনা করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ব্রেন স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেন।’

বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘সকালে তাকে অচেতন অবস্থায় আনা হয়। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, সহপাঠী ও অন্যরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী