ট্রেনের ইঞ্জিনে আগুন, মাদ্রাসা শিক্ষার্থীদের চিৎকারে রক্ষা পেলো শতাধিক যাত্রী

লালমনিরহাট প্রতিনিধি
০৪ মে ২০২৬, ০৩:২৬আপডেট : ০৪ মে ২০২৬, ০৩:২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনায় বড় দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েকশ যাত্রী।

রবিবার (৩ মে) বিকালে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী কমিউটার ট্রেন (নং-৭১) হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে লোকোমাস্টার দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে, অনেকে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রেললাইনের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরাই প্রথম ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন দেখতে পায়। তারা চিৎকার করলে চালক বিষয়টি টের পান এবং দ্রুত ব্যবস্থা নেন। পরে স্থানীয় লোকজন ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সৈয়দ মোহাম্মদ ইমরান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ইঞ্জিনের তেল চেম্বারে আগুনের সূত্রপাত হয়। চাকার ঘর্ষণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে এ ঘটনা ঘটতে পারে।

/এম/  
সম্পর্কিত
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
রাজধানী এক্সপ্রেসের রেশ কাটতে না কাটতেই এবার পুড়লো বিহারের ট্রেন
মধ্যপ্রদেশে ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার