রাজধানী এক্সপ্রেসের রেশ কাটতে না কাটতেই এবার পুড়লো বিহারের ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৬, ১০:৫৮আপডেট : ১৮ মে ২০২৬, ১০:৫৮

ভারতের মধ্যপ্রদেশে রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঠিক একদিন পরই এবার বিহারের সাসারাম রেলওয়ে স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সকালে পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের একটি কোচে বা বগিতে এই আগুন লাগার ঘটনা ঘটে। ভারতীইয় সংবাদমাধ্যম নিউজ১৮ এ খবর জানিয়েছে। 

সাসারাম রেলওয়ে স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করা  ট্রেনটির একটি যাত্রীবাহী বগিতে হঠাৎ করেই আগুন ধরে যায় এবং বগিটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কর্মী এবং স্টেশনে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতার কারণে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পরপরই ফায়ার ব্রিগেডের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক রিপোর্টে ধারণা করা হচ্ছে, কোচের ভেতরে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে কর্তৃপক্ষ আরও তদন্ত করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

বিহারের এই ট্রেন দুর্ঘটনার ঠিক একদিন আগে, রবিবার (১৭ মে) মধ্যপ্রদেশের রতলাম জেলায় তিরুবনন্তপুরম-হযরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, সেদিনের আগুনে রাজধানী এক্সপ্রেসের দুটি কোচ ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে কর্মকর্তাদের তথ্যমতে, ৬৮ জন যাত্রী নিয়ে তিরুবনন্তপুরম থেকে নয়াদিল্লি যাওয়ার পথে ১২৪৩১ নম্বর তিরুবনন্তপুরম-হযরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের বি-১ বগিতে আগুন লেগে যায়। রবিবার ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে কোটা রেলওয়ে বিভাগের আওতাধীন বিক্রমগড় আলোট এবং লুনিরিচ্ছা স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছিল।

/এএস/
সম্পর্কিত
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার