আমিরাতের ২ ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ জুলাই ২০২৬, ১১:০৮আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১১:০৮

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাঙ্কারে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, সতর্কবার্তা উপেক্ষা করে একটি ‘মাইন পাতা পথ’ দিয়ে পার হওয়ার চেষ্টা করায় ওই দুটি ‘আইন লঙ্ঘনকারী সুপারট্যাঙ্কারে’ হামলা চালিয়ে সেগুলোকে অচল করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ইরানের গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ওই দুটি সুপারট্যাঙ্কার তাদের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল এবং নিজেদের নেভিগেশন বা দিকনির্দেশনা ব্যবস্থা বন্ধ করে দিয়ে একটি মাইন পাতা পথ ব্যবহার করার চেষ্টা করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোকে যুক্তরাষ্ট্র  ‘অবৈধ পথ ব্যবহারের জন্য উসকানি দিচ্ছে’। এই আগ্রাসী শত্রুর সঙ্গে যেকোনও ধরনের সহযোগিতা কেবল ক্ষয়ক্ষতিই বাড়াবে না, বরং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার প্রক্রিয়াকে বিলম্বিত করবে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করবে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, ফের উত্তেজনা
উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মোদি
কী, কেন, কীভাবেবিশ্ব সামলে নিচ্ছে ইরানের তেল সংকট, তেহরান কি পারবে নিজেরটা?
সর্বশেষ খবর
আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
কিরগিজস্তানে বৈঠকে বসছেন বিশ্বনেতারা
কিরগিজস্তানে বৈঠকে বসছেন বিশ্বনেতারা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট 
নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক