২ কোটি ২১ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি 
২৬ জুন ২০২৬, ১৬:৫৬আপডেট : ২৬ জুন ২০২৬, ১৬:৫৭

ভারতে পাচারকালে যশোরে দুই কোটি একুশ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি। শুক্রবার ভোর রাতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সাহাব উদ্দিন সরদার। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার বেনাপোলের বালুন্ডা গ্রামে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সাহাব উদ্দিন ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। 

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। আটক ব্যক্তিকে তল্লাশি করে ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ১৫৮ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ
‘আমি ভারতের নাগরিক, স্বামী-সন্তানের কাছে ফিরিয়ে দিন, তারা আমার জন্য কাঁদছে’
সীমান্ত অঞ্চলে জামায়াতের শক্তি বৃদ্ধিকে যেভাবে দেখছে ভারত
সর্বশেষ খবর
মাতৃত্বেও স্টাইলিশ সামান্থা, নজর কাড়ল কেপ ড্রেস
মাতৃত্বেও স্টাইলিশ সামান্থা, নজর কাড়ল কেপ ড্রেস
অস্ট্রেলিয়ার জার্সি ছেড়ে এবার রোনালদোর দেশ পর্তুগালের নেতৃত্বে হেনরিকস!
অস্ট্রেলিয়ার জার্সি ছেড়ে এবার রোনালদোর দেশ পর্তুগালের নেতৃত্বে হেনরিকস!
ডাকাতির আগের দিন ‘রেকি’, পরদিন অস্ত্রসহ গ্রেফতার ৪
ডাকাতির আগের দিন ‘রেকি’, পরদিন অস্ত্রসহ গ্রেফতার ৪
প্রিয় ছয় বই নিয়ে নতুন পডকাস্ট শুরু করছেন বারাক ওবামা
প্রিয় ছয় বই নিয়ে নতুন পডকাস্ট শুরু করছেন বারাক ওবামা
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো