বিশ্বায়নের যুগে লোকজ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে: মেনন

রাজশাহী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৬, ১৬:২৯আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৭:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগে বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন বর্তমান বাজার অর্থনীতি ও বিশ্বায়নের যুগে লোকজ সংস্কৃতি ক্রমশ হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন,  নিজেদের ফিরে পেতে হলে আমাদের বারবার লোকজ সংস্কৃতির কাছেই ফিরে আসতে হয়। তাই এখন সময় এসেছে লোকজ সংস্কৃতি পুনরুদ্ধার করার। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগ আয়োজিত অ্যালমনাই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, বিদেশিরা এসে বাংলাদেশের লোকজ সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন। আমাদের দেশের ফোকলোর বিষয়ে সংশ্লিষ্টদের আরও এগিয়ে আসতে হবে। লোকজ সংস্কৃতি নিয়ে নতুন নতুন গবেষণায় শিক্ষার্থীদের যুক্ত করতে হবে। যেন তারা বাংলাদেশের লোকজ সংস্কৃতির ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান।  

আরও পড়তে পারেন: আ. লীগ জনগণের ভোটাধিকারে বিশ্বাসী: হানিফ

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী  বলেন, পর্যটন এখন আর কেবল বিনোদন বা ছুটির দিনে বেড়িয়ে আসা নয়, এখন এর সঙ্গে যুক্ত হয়েছে বহুমাত্রিকতা। সেই বহুমাত্রিকতায় আমরা দেখছি, সাংস্কৃতিক পর্যটন, ধর্মীয় পর্যটন, ফুড ফেস্টিভ্যালস, কমিউনিটি ট্যুরিজম; একইসঙ্গে ইকো ট্যুরিজমও। এই ইকো ট্যুরিজমের সঙ্গে লোকজ সংস্কৃতির যোগসূত্র রয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। 

/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি