হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষায় ফল বিপর্যয়

অভিযুক্ত দুই পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

বরিশাল প্রতিনিধি
১৮ মে ২০১৬, ০৪:১২আপডেট : ১৮ মে ২০১৬, ০৭:০৪

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষায় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ফল বিপর্যয়ের ঘটনায় অভিযুক্ত দুই প্রধান পরীক্ষকের মাসিক বেতন বন্ধ, এমপিও বাতিলের সুপারিশ এবং শিক্ষা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ থেকে আজীবন বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক  এ তথ্য নিশ্চিত করেন।  
অভিযুক্ত হিন্দু ধর্ম বিষয়ক দুই প্রধান পরীক্ষক হলেন, বরিশাল বিএম স্কুলের জুরান চন্দ্র চক্রবর্তী এবং বাকেরগঞ্জের বিবিচিনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিরেন চক্রবর্তী।
এ প্রসঙ্গে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক বলেন, ইতোমধ্যে এ সংক্রান্ত একটি সুপারিশ শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়তে পারেন: পরীক্ষা নিয়ন্ত্রকের স্বীকারোক্তি, যান্ত্রিক ত্রুটির কারণেই হিন্দু ধর্মে ফল বিভ্রাট
উল্লেখ্য, গত ১১ মে এসএসসি’র ফল প্রকাশের দিন নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সর্বজিৎ ঘোষ হৃদয় হিন্দু ধর্ম বিষয়ে ফেল করার খবর পেয়ে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় বোর্ড কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। পরবর্তী সময়ে ত্রুটি ধরা পড়লে হিন্দু ধর্ম বিষয়ের ‘খ’ সেটের নৈমত্তিক উত্তরপত্র পুনর্মূল্যায়নে ১ হাজার ১৪১ শিক্ষার্থী ফেল থেকে পাস করে। পুনর্মূল্যায়নের পর দেখা যায় নিহত সর্বজিৎও পাস করেছে।

/এমএনএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন