খালেদা জিয়া দেশকে কলঙ্কিত করেছেন: বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৫১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৫৭

যুদ্ধাপরাধী নিজামী, মুজাহিদদের মন্ত্রী বানিয়ে, তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে খালেদা জিয়া দেশকে কলঙ্কিত করেছেন। আর জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার বিকালে ভোলা নদীবন্দর টার্মিনাল ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন ।
ভোলায় তোফায়েল আহমেদ ও শাজাহান খান প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘ভোলা হবে দেশের শ্রেষ্ঠ ও উন্নত জেলা। এখানে গ্যাসভিত্তিক শিল্প গড়ে উঠবে। ইতোমধ্যে ভোলায় গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছে। আরও একটি ২২৫ মেগাওয়াট পাওয়ার প্লান্ট স্থাপিত হচ্ছে। ভোলায় ১৭৫০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন সার কারখানা স্থাপন করা হবে। ২০১৮ সনের মধ্যে পদ্মা সেতু বাস্তবায়ন হবে। তখন ৪/৫ ঘণ্টায় ভোলা থেকে ঢাকা যাওয়া যাবে, ভোলা আর দেশ থেকে বিচ্ছিন্ন থাকবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া ঐক্যের ডাক দিয়েছেন কেউ আসেনি। অন্যদিকে শেখ হাসিনার ডাকে সবাই এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে।’

বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোলা নাথ দে’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, ভোলা জেলা পরিষদ প্রশাসক আবদুল মোমিন টুলু, ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হেসেন, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের