বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

বরিশাল প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৭

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্টে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষের পর ক্যাম্পাসে পুলিশ ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ এসএম ইমানুল হাকিম সাংবাদিকদের বলেন, ‘কলেজে ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছে। এতে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বিএম কলেজ ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ্ মুনিমের অনুসারী কলেজ ছাত্রলীগ কর্মী অনার্স ১ম বর্ষের ছাত্র আলিফ হোসেন হীরার সঙ্গে জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী কলেজ ছাত্রলীগ কর্মী গণিত বিভাগের ২য় বর্ষের ছাত্র তৌকিরের সঙ্গে দীর্ঘদিন দ্বন্দ্ব ছিল। এর জেরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় উভয় গ্রুপের তৌকির, তুহিন, হীরা, দীপু, আকাশসহ ৫ জন আহত হয়। তবে আহতদের মধ্যে তৌকির এবং তুহিন গুরুতর আহত হওয়ায় তাদের শেবাচিম হাসাপাতালে পাঠানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) অরবিন্দ বিশ্বাস বলেন, ‘ছাত্রদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের