শিক্ষা সফরের বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত ৩০

পিরোজপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ১২:০২আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১২:০৮

শিক্ষাসফরের বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৩০ জন আহত পিরোজপুরের কাউখালীতে শিক্ষা সফরের বাস দুর্ঘটনার শিকার হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও বাসের চালকসহ ৩০ আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় দিকে কাউখালী উপজেলার বিড়ালজুরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্বরুপকাঠীর অলংকারকাঠী এম আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার বড়ালের ছেলে সমিত কুমার বড়াল জানান, সকালে স্কুলের শিক্ষর্থীরা দুটি বাসে করে বাগেরহাটে খানজাহান আলী মাজারের উদ্দেশে রওনা দেয়। বাস দুটিতে কয়েকজন শিক্ষকসহ তিনিও ছিলেন। তিনি বলেন, ‘সকাল সোয়া ৮টার দিকে  কাউখালীর বিড়ালজুড়ি এলাকায় আমাদের বহনকারী বাসটির সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা আহত হয়।’ 

কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি উদ্ধার কাজে অংশ নেই। আহতদের উদ্ধার কারে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা আড়াইশ শয্যা হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

উপজেলা চেয়ারম্যান আরও জানান, আহত ৩০ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন- 

ছিনতাইকারীদের সঙ্গে থানার ‘সেটিং আছে’!
সুন্দরগঞ্জের সর্বত্রই আতঙ্ক, এমপির খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের