অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ১২:৩৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১২:৩৫

পিরোজপুর পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাখারীকাঠিতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর-দীর্ঘা সড়কের শাখারীকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুগন্ধা বৈরাগী (১৫) উপজেলার গাওখালী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম নিখিল বৈরাগী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুগন্ধা বৈরাগী শনিবার সন্ধ্যার দিকে তাদের বাড়ি থেকে শাখারীকাঠি গ্রামে আত্মীয় সমীর ঢালীর বাড়িতে বেড়ানোর জন্য রওনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাখারীকাঠি বাজারের পাশে ব্রিজের ওপর সুগন্ধার ওড়না অটোরিকশার চাকায় জড়িয়ে গলায় ফাঁস লাগে। এসময় সে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা আহত সুগন্ধাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মেয়েটির অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটেছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি