বরগুনায় ভূমি কর্মকর্তার বাড়িতে হামলা, স্ত্রী ছুরিকাহত

বরগুনা প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ০৯:৩১ আপডেট : ০৪ জুলাই ২০১৮, ০৯:৩৪

বরগুনা বরগুনার বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় তার স্ত্রী অদিতি পালকে ছুরিকাঘাত করে আহত করে এক দুর্বৃত্ত। মঙ্গলবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী সরকারি কলেজের সামনে মানছুরা ভিলা’র দ্বিতীয় তলার একটি ইউনিটে বসবাস করেন সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তার বাসায় দরজায় নক করে এক দুর্বৃত্ত। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ওই দুর্বৃত্ত অদিতি পালকে  ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার পেটের বাম পাশ কেটে যায়। বর্তমানে তিনি বেতাগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি মামুনুর রশীদ জানান, বিষয়টির তদন্ত চলছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল