আধা ঘণ্টার ব্যবধানে করোনা ওয়ার্ডে ৩ রোগীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০১ জুন ২০২০, ১৯:২২আপডেট : ০১ জুন ২০২০, ১৯:২৩

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২০ মিনিটের ব্যবধানে করোনার উপসর্গ নিয়ে তিন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বেলা ৩টা এক মিনিট থেকে সাড়ে ৩টার মধ্যে তারা মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ৩টা ২০ মিনিটে মারা যাওয়া ব্যক্তির বয়স ৭৫ বছর। তার বাড়ি বরিশাল নগরীর আলেকান্দা কাজিপাড়া এলাকায়। রবিবার (৩১ মে) সন্ধ্যা ৭টায় স্বজনরা তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন। ৩টা ২৫ মিনিটে মারা যান পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হারিপালা এলাকার ৫০ বছর বয়সী এক ব্যক্তি। এছাড়া ৩টা ১০ মিনিটে মারা যান ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকায়। তাকে দুপুরে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী