বরিশাল বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন মসজিদ

বরিশাল প্রতিনিধি
২২ আগস্ট ২০২০, ১৮:১৮আপডেট : ২২ আগস্ট ২০২০, ১৯:০২

নবনির্মিত ‘বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ’ প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মসজিদটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মসজিদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকাবাসী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীন জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশে ২০ শতাংশ জমির ওপর ৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে তিনটি দৃষ্টিনন্দন গম্বুজসহ তিনতলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদটিতে একইসঙ্গে প্রায় ২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ফ্লোরে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর। রয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেম। নির্বাহী প্রকৌশলী আরও জানিয়েছেন, মসজিদের চারিপাশে দৃষ্টিনন্দন কিছু কাজ এখনও বাকি। সব কাজ সম্পন্ন হলে গুঠিয়া মসজিদের পর এটি হবে বরিশালের দ্বিতীয় দৃষ্টিনন্দন মসজিদ।

মসজিদের নামফলক উন্মোচন করছেন অতিথিরা শুক্রবার (২১ আগস্ট) আসর নামাজের পূর্বে নামফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। পরে নতুন মসজিদে আসরের নামাজ আদায় করেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. মহসিন উদ্দীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী
বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী
এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক তদারকি সংস্থা গঠনের প্রস্তাব ২০ দেশের
এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক তদারকি সংস্থা গঠনের প্রস্তাব ২০ দেশের
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা