পটুয়াখালীতে প্রতিবন্ধী গৃহপরিচারিকা শিশুকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ২১:০০ আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২১:০০

পটুয়াখালীতে নুরুল হক মোক্তার (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী এক গৃহপরিচারিকা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় (১২ জানুয়ারি) ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। শিশুটির মেডিক্যাল টেস্ট সম্পন্নের পর জবানবন্দির জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, তিন মাস আগে পটুয়াখালী পৌর শহরের কলাতলায় নুরুল হক মোক্তারের নিজ বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে আসে প্রতিবন্ধী শিশুটি। পরে গত বছরের ১১ ডিসেম্বর রাতে নুরুল হক ওই শিশুটির কক্ষে প্রবেশ করে তাকে জোর করে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রভাবশালীরা মীমাংসার চেষ্টা করে এবং শিশুটিকে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করে। এতদিন জীবননাশের ভয়ে শিশুটি কাউকে কিছু জানায়নি। গতকাল শিশুটি তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানালে তার মা থানায় গিয়ে মামলা (মামলা নম্বর-১০) দায়ের করেন।

পটুয়াখালী থানার ওসি আখতার মোর্শেদ জানান, অভিযুক্ত নুরুল হক মোক্তারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলেনস্কি নামক ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটি’র সমাধান করতে ট্রাম্পকে আহ্বান মেদভেদেভের
জেলেনস্কি নামক ‘দুর্ভাগ্যজনক ছোট সমস্যাটি’র সমাধান করতে ট্রাম্পকে আহ্বান মেদভেদেভের
ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী
ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী
কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু
কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু
বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, সামনে যেসব শর্ত
বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, সামনে যেসব শর্ত
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি