লকডাউন দেখতে ভিড়, সামাল দিতে প্রশাসনের নাভিশ্বাস

ভোলা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ২০:১৪আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২০:১৪

ভোলায় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কেমন পালন হচ্ছে , তা দেখতে এক শ্রেণির উৎসুক জনতা শহর ও বাজার এলাকায় অহেতুক ভিড় জমাচ্ছেন। পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রিত চেক পোস্ট বসিয়েও থামানো যাচ্ছে না তাদের।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, তিনি নিজে শহর এলাকা ঘুরে তাজ্জব বনে যান। তিনি বলেন, যেখানে জরুরি কারণে  ঘর থেকে বের হতে হলে অনুমতিপত্র নেওয়ার কথা , সেখানে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন লকডাউন হচ্ছে কিনা তা দেখতে। এদের জরিমানা করা হচ্ছে।

পুলিশ সুপার জানান, করোনা পরিস্থিতি সামাল দিতে সবার সহযোগিতা প্রয়োজন। এটি পুলিশের একার কাজ নয়।

লকডাউন দেখতে ভিড়, সামাল দিতে প্রশাসনের নাভিশ্বাস

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এক প্রেসনোটে জানান, পহেলা বৈশাখের দিনও ৬৫ জনকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার করা হয় আরও ৬০ জনকে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় , লকডাউনে যদি সকলের সহযোগিতা না থাকে তাহলে করোনা মোকাবেলা কঠিন হয়ে দাঁড়াবে। লকডাউনের আওতামুক্ত  ১৮টি সেক্টরে কর্মরতদের পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানান ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।  এছাড়া উৎসুক জনতাকে ঘরে থাকার অনুরোধ জানানো হয় জেলা প্রশাসন থেকে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি