গোল করতে ফুটবলে কিক মেরে যুবকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
০৪ মে ২০২১, ২১:১২আপডেট : ০৪ মে ২০২১, ২১:১২

পটুয়াখালীর কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে বলে কিক মেরে ইলিয়াছ হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার লালুয়া ইউপির মহল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইলিয়াছ নয়াপাড়া গ্রামের ফোরকান পাহলানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ওই এলাকায় নান্নু বিশ্বাসের ঘেরে ফুটবল খেলছিল ইলিয়াছসহ আরও কয়েকজন। এসময় গোল দেওয়ার লক্ষ্যে বলে কিক দিয়ে ইলিয়াছ মাটিতে লুটিয়ে পড়ে। বন্ধুরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. অনুপ কুমার জানান, হাসপাতালে নিয়ে আসার অন্তত বিশ মিনিট আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। কি কারণে মৃত্যু হয়েছে বলতে পারছি না।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) আসাদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের