প্রচণ্ড ঝড়ে বঙ্গোপসাগরে ডুবলো ট্রলার, ৩ জেলে নিখোঁজ

বরগুনা প্রতিনিধি
১৮ জুন ২০২১, ২২:২৯আপডেট : ১৮ জুন ২০২১, ২২:৩১
image

বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে চার ঘণ্টা পর ২১ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারসহ নিখোঁজ রয়েছেন তিন জেলে।

শুক্রবার (১৮ জুন) সকাল ৬টার দিকে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। কোস্ট গার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের সদস্যরা দুপুরে জেলেদের উদ্ধারের জন্য গভীর সাগরে রওনা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মাছ ধরার সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ে ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। চার ঘণ্টা পর ২১ জেলেকে ভাসমান অবস্থায় পার্শ্ববর্তী আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখন পর্যন্ত তিন জেলেসহ ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য দুপুরে জিসান নামের একটি ট্রলার নিয়ে সাগরের উদ্দেশে রওনা দিয়েছে কোস্ট গার্ডের সদস্যরা।

কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, ট্রলার ও জেলে ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরের গেছে। আশা করছি, ছেলেদের উদ্ধারে সক্ষম হবো।

/এফআর/
সম্পর্কিত
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী