মাটি খুঁড়ে মা-শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ০০:৫১আপডেট : ০৪ জুলাই ২০২১, ০০:৫১

বরগুনার পাথরঘাটায় খালের পাড়ে মাটি খুঁড়ে মা ও শিশুসন্তানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর এলাকা থেকে শনিবার সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন সুমাইয়া ও তার নয় মাসের মেয়ে সামিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার।

পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর হাত-পা বেঁধে গর্ত খুঁড়ে পুঁতে রেখেছিলেন ওই গ্রামের শাহিন মুন্সী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শাহিন ও সুমাইয়ার মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। বুধবার দুপুরে সুমাইয়ার বাবার বাড়িতে সপরিবারে দাওয়াত ছিল। কিন্তু সুমাইয়া দাওয়াত খেতে গেলেও শাহিন যাননি। দুপুরে দাওয়াত খেয়ে সুমাইয়া বাড়ি ফেরার পর থেকে সন্ধান পাওয়া যায়নি। 

ঘটনাটি পুলিশকে জানালে বিভিন্ন স্থানে খোঁজ নেয়। এরপর থেকে শাহিন পলাতক। তার মোবাইলও বন্ধ। শনিবার সকালে স্থানীয়রা শাহিনের বাড়ির পাশে একটি নতুন গর্ত দেখে থানায় খবর দেয়। এরপর গর্ত খুঁড়ে হাত-পা বাঁধা অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, সুমাইয়ার নিখোঁজের খবর পাওয়ার পর আমরা বিভিন্ন স্থানে অনুসন্ধান করেও খোঁজ পাইনি। শনিবার সকালে স্থানীয়রা সুমাইয়ার স্বামী শাহিনের বাড়ির পাশে একটি নতুন গর্ত দেখে থানায় খবর দেয়। পরে গর্ত খুঁড়ে হাত-পা বাঁধা মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সুমাইয়ার শাশুড়ি, নানি শাশুড়ি ও মামাতো দেবরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শাহীনকেও আটকের চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী